জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) বছরব্যাপী ভ্রাম্যমান সেবা দিয়ে যাচ্ছে। সোমবার মিরপুরের পল্লবী বিক্রয় ও বিতরন বিভাগ অত্র এলাকায় গ্রাহকদের দোরগোড়ায় পৌছে সেবা কার্যক্রম চালিয়েছে। নির্বাহী প্রকৌশলী মোঃ জিলহাজ উদ্দিন বলেন, ' মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে ডেসকো সম্মানিত গ্রাহকগনের জন্য নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করছি। গ্রাহক
সেবা সহজীকরনের জন্য ডিজিটালাইজেশনের ওপর গুরুত্ব দিচ্ছি। অনলাইনে নতুন সংযোগ দিতে পারছি। ইমেইলে বিদ্যুৎ বিল প্রেরণ করা হচ্ছে । গ্রাহকগণ ইন্টারনেট, মোবাইল অ্যাপস, বিকাশ, নগদ, শিউর ক্যাশ, রকেট এর মাধ্যমে প্রি পেইড, পোস্ট পেইড বিল সহজেই দিতে পারছেন। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রতিটি বিক্রয় ও বিতরন বিভাগে গ্রাহকবান্ধব পরিবেশ সৃস্টি করা হয়েছে যা চলবে সব সময়। যেমনঃ সিনিয়র সিটিজেন, প্রতিবন্ধী গ্রাহকদের জন্য আলাদা কাউন্টার ও হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে।
এ সেবাকে গ্রাহকগণ উৎসাহ সহকারে স্বাগত জানিয়েছে এবং আমরা আশানুরূপ সাড়া পাচ্ছি।'